বীরমুক্তিযোদ্ধা মিজাজ খাঁনের ৩৩ তম মৃত্যু বার্যিকী পালিত

 গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ  মহান মুক্তিযুদ্ধে ভারতের ষ্টোর কিপার হিসেবে দায়িত্ব পালন করে বাঙালির হাজার বছরের প্রত্যাশিত ভূখন্ড স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ লাভে অসামান্য অবদান রেখেছেন দেওয়ান মিজাজ উদ্দিন খান  একাত্তরের দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে যার রণকৌশল ও নেতৃত্বে আমরা অর্জন করেছি লাল সবুজের পতাকা  বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য নাম।
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কিল্লাতাজপুর গ্রামের কৃতী সন্তান মরহুম দেওয়ান আবতাফ উদ্দিন খান ও মাতা হাঙ্গরের মা তার গর্বিত সন্তান দেওয়ান মিজাজ উদ্দিন খান। ছোট বেলা থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িয়ে পড়েন । ১৯৪৯ থেকে  ১৯৭০ সাল পর্যন্ত মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক, ১৯৭০ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকরেন।
পরে ইউনিয়নের রিলিফ( সরকার মনোনীত)  চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৪ সালে মাওহা ইউনিয়ের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ১৯৮৭ সালের ১০ অক্টোবর তিনি মৃত্যুবরন করেন।  মুক্তিযোদ্ধা মিজাজ উদ্দিন খানের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা মিজাজ খান টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের উদ্দ্যোগে ১০ অক্টোবর  দুপুর ১২ টায় স্কুল মাঠে এবারো ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে- কবর জিয়ারত,মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা।
এতে উপস্থিত ছিলেন রীবমু্ক্তিযোদ্ধা আবু তাহের ইউপি সদস্য মতিউর রহমান (এন্টেশ মিয়া) বীরমুক্তিযোদ্ধার ছেলে গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও মাওহা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান খসরুজ্জামান খান ( বাবুল), মুক্তিযোদ্ধা মিজাজখান টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের প্রতিষ্টাতা লংখাকোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান কামরুল হাসান খান (কামাল), রামকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুখ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য ও শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।