রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেনভুক্ত আসামি গ্রেপ্তার
জানা যায় ০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, চন্দ্রঘোনা থানা, জনাব এম. সাকের আহমেদ মহোদয়ের তত্ত্বাবধানে ভোর আনুমানিক ০৩.১৫ ঘটিকায় চন্দ্রঘোনা থানার একটি চৌকস দল চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন চাঁদগাঁ থানা পুলিশের সহযোগিতায় এক বিশেষ অভিযান পরিচালনা করে জিআর (১০ বছরের সাজা) ও সাধারণ জিআর ওয়ারেন্টভুক্ত ০১ (এক) জন আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতার কার্যক্রমটি চন্দ্রঘোনা থানার উদ্যোগে সিএমপির চাদগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা হতে পরিচালিত হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) মোজাম্মেল হক ও এসআই (নিরস্ত্র) খুরশিদ আলম সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন।
গ্রেফতারকৃত আসামীর নাম কমল সরকার (৫৫), পিতা- সুকুমার সরকার, সাং- নারান গিরি, বাবলু হেডমেনের বাড়ির পাশে, রাইখালী, থানা- চন্দ্রঘোনা, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা। তিনি চন্দ্রঘোনা থানার ওয়ারেন্টভুক্ত আসামী।
গ্রেফতারকৃত আসামীকে চন্দ্রঘোনা থানার হাযতে রাখা হয়েছে এবং বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
