রাঙ্গামাটিতে ধানের শীষের কান্ডারী দীপেন দেওয়ানের নিরঙ্কুশ জয়।

মো: জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ রাঙামাটির ২৯৯ সংসদীয় আসনে ২১৩ ভোটকেন্দ্রের ফলাফল বেসরকারীভাবে প্রকাশ হয়।
প্রাপ্ত ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে এড্যাভোকেট দীপেন দেওয়ান ১৬৯৫৮৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধী ফুটবল মার্কায় পহেল চাকমা পেয়েছে ২৮২৮৩ ভোট। রিকশা প্রতীক নিয়ে আবু বক্কর সিদ্দিক ২০০৮৭ ভোট লাঙ্গল প্রতীকে অশোক তালুকদার পেয়েছে ২৬৬৯, হাতপাখা মার্কায় মো: জসিম উদ্দনি পেয়েছে ৩০৮৫ ভোট, ট্রাক মার্কায় মো: আবুল বাশার বাদশা পেয়েছে ৪৩৭ ভোট, কোদাল প্রতীকে জুই চাকমা পেয়েছে ৯১৮ ভোট। মোট ভোট বাতিল হয়েছে ৪৭৪৩০ ভোট। হ্যঁা ভোটে সিল পড়েছে ৫৭০১২ ভোট এবং না ভোট পড়েছে ১৪০৬২৯ ভোট। মোট ভোট কাষ্ট হয়েছে ১৮৯০৯৯ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫০৯২৭২ (জানুয়ারি ২০২৬)। এর মধ্যে পুরুষ ভোটার: ২৬৩৪১১ নারী ভোটার: ২৪৫৮৫৯ হিজড়া ভোটার: ২

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬—এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।