ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা থানায় একটি অন-লাইন পোর্টালের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে মনিরুল ইসলাম মনির নামে এক ভূক্তভোগী। জানা যায় গত ২২/০২/২০২৬ইং তারিখ মুক্তাগাছা থানা পুলিশ মানকোন ইউনিয়নের করমুল্লাপুর গ্রামে জনৈক সাজ্জাত মিয়ার বাগান বাড়ী হইতে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ীকে গ্রেফতার করে। পরে পুলিশের এস.আই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা করে। মুক্তাগাছা থানার নন এফ.আই.আর নং-২২/২০২৬। পুলিশ আসামীদের কোটে সোর্পদ করে। এই দিকে উক্ত ঘটনার সাথে ওই এলাকার এক মৎস্য ব্যবসায়ী মনিরুল ইসলাম মনিরকে জড়িয়ে ‘মুক্তাগাছার খবর পোর্টালে দৈনিক মুক্তাগাছার পাঠক ফোরাম এর আমাদের বার্তা পাতায় ‘ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে বি.এন.পি কথিত এক নেতাসহ মোট ০৬ জন কে আটক করে পুলিশ, শিরোনামে সংবাদে তাকে জড়িয়ে (মনিরুল ইসলাম মনির) মিথ্যা সংবাদ পরিবেশন করে। যাহা ইতি মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ হয়। এতে মনিরুল ক্ষুদ্ব হয়ে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশনের দায়ে উক্ত পোর্টারে বিরুদ্ধে মুক্তাগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে জানা যায়। জুয়াড়ী গ্রেফতার হওয়ার পর জনৈক সবুর নামের এক ব্যক্তি তার মোবাইল ফোনে মনিরুলকে দেখা করতে বলেন। মনিরুল তার সাথে দেখা না করায় ক্ষুদ্ব হয়ে ওই ব্যক্তি আক্রুশের বসবতি হয়ে তার নামে জুয়া পরিচালনার কথা উল্লেখ করে সংবাদ পরিবেশন করে। যাহা ইতি মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। উক্ত সংবাদের প্রেক্ষিতে মনিরুলকে সামাজিক, মানষিক ও অর্থ নৈতিক এবং ব্যবসায়ী ভাবে ক্ষতিগ্রস্থ করেছে বলে জানান। এই ব্যাপারে মনিরুল বাদী হয়ে মঙ্গলবার রাতেই মুক্তাগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
