
জাতীয় পত্রিকার রূপান্তর বাংলা: নিউজ এডিটর শাহিন আহাম্মেদ।
নরসিংদী জেলার মনহরদী থানার পাঁচকান্দি এলাকায় ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন—হাবিব মোল্লা, তার স্ত্রী রিমা আক্তার এবং মোখলেছ মোল্লা।
অভিযোগ অনুযায়ী, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে অসংখ্য মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে পলাতক রয়েছে। ভুক্তভোগীদের একজন, মোহাম্মদ মোসলে উদ্দিন পলাশ,থানায় একটি অভিযোগ করে যিনি নরসিংদীর বাসিন্দা—তার কাছ থেকেও প্রায় ৩০ লক্ষ টাকা নেওয়া হয়েছে।
ভুক্তভোগীরা জানান, টাকা ফেরত চাইলে অভিযুক্তরা বারবার আশ্বাস দিলেও পরে তা অস্বীকার করে। এমনকি টাকা চাইতে গেলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং মারধরের চেষ্টাও করা হয়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, এই চক্রের বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ রয়েছে। সাধারণ অসহায় মানুষ টাকা চাইতে গেলে তাদেরকে গুন্ডা দিয়ে ভয়ভীতি দেখানো হয়। এছাড়াও কিছু নারীর সঙ্গে প্রতারণার পাশাপাশি যৌন হয়রানির অভিযোগও উঠেছে, এবং কয়েকটি ঘটনায় হাতেনাতে ধরা পড়ার কথাও এলাকাবাসী জানিয়েছেন।
অভিযোগ রয়েছে, প্রতারণার টাকায় মনহরদীর সম্রাট পেট্রোল পাম্পসহ বিভিন্ন স্থানে বিপুল সম্পত্তি গড়ে তুলেছে এই চক্রটি।
সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করতে চাইলে অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়ে যায় এবং সাংবাদিকদেরকেও হুমকি প্রদান করে। ফলে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও ভুক্তভোগীরা সরকারের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা তাদের ন্যায্য পাওনা ফেরত পাওয়ার জন্য মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছেন।
এখন দেখার বিষয়—প্রশাসন এই ভয়াবহ প্রতারণা চক্রের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে এই আশায় রয়েছে জনগণ
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
