মুক্তাগাছায় জলাবদ্ধতায় জনদূর্ভোগ

ময়মনসিংহ আঞ্চলিক প্রতিনিধি;— ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রামচন্দ্রপুর বাসস্ট্যান্ড থেকে সোনারগাঁও বনবাংলা পাকা রাস্তার উপর পানি জমে থাকায় বনবাংলা, সোনারগাঁও, মহিষতারা, সুহিলা, মণ্ডলসেন সহ বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার পথযাত্রী দূর্ভোগের শিকার হচ্ছে। এ সড়কে প্রতিদিন রিক্সা, অটো, ভ্যান, সিএনজি চালিত অটোরিক্সা যোগে হাজার হাজার পথযাত্রী চলাচল করে থাকে। রামচন্দ্রপুর এলাকার মজিবর মেম্বারের বাড়ী সংলগ্ন পাকা রাস্তার দুইপাশে পুকুর থাকায় এবং পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পাকা রাস্তাটি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে করে যানবাহনের মটর বিকল হয়ে যাচ্ছে। যার দরূন চালকেরা এ রাস্তায় তাদের যানবাহন চলাচল বন্ধ রেখেছে। এতে করে এ রাস্তায় চলাচলকারী জনসাধারণ দূর্ভোগে পড়েছে। এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছে জনস্বার্থে জরুরীভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থার দাবী জানিয়েছে।