রাজস্থলী প্রেসক্লাব কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির আলোকে যে সংবাদ প্রকাশিত হয়েছে উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রুপান্তর বাংলা ডেক্স—
গত ৬ মে রুপান্তর বাংলা পত্রিকায় রাজস্থলী প্রেসক্লাব কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির আলোকে
আমি মোঃ আইয়ুব চৌধুরীর নামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদ প্রকাশের পূর্বে আমার কোনো বক্তব্য গ্রহণ কিংবা আমার সাথে ন্যূনতম যোগাযোগ না করেই একপাক্ষিকভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার সুস্পষ্ট পরিপন্থী।
আমি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছি। আমার সামাজিক গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছে। প্রকাশিত সংবাদের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
আমি উক্ত মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যথাযথ তথ্য যাচাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি।