ময়মনসিংহ থেকে সিরাজুল হক সরকার :—ময়মনসিংহে কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে “আইজিপি শিক্ষা বৃত্তি-২০২৬” প্রদান করা হয়েছে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ শাখার উদ্যোগে সোমবার (১৫ জুন) ময়মনসিংহ পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির সনদ ও সম্মাননা তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শিক্ষার্থীদের মনোযোগসহকারে লেখাপড়া করার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ শাখার নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে “আইজিপি শিক্ষা বৃত্তি-২০২৬” প্রদান করা হয়।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
