ময়মনসিংহ প্রতিনিধি:—সদ্য প্রয়াত মুক্তাগাছা প্রেসক্লাবের সদস্য, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা, সিনিয়র সাংবাদিক মনোনেশ দাস স্মরণে এক শোক সভা বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তাগাছা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি এফ এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, শহীদ স্মৃতি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলী ইদ্রিস, মুক্তাগাছা প্রেসক্লাবের সহসভাপতি আবু সালেহ মো. মুসা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক সরকার, সাবেক সাধারণ সম্পাদক শফিউল্লাহ সরকার, সহসাধারণ সম্পাদক এএইচ এম মাজহারুল আজাদ বুলবুল, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, সাংবাদিক মাহবুব আলম খান, মাহবুবুল আলম রতন, মো. মোফাজ্জল হোসাইন, নাসির উদ্দিন ফকির, রাশিদুল আলম শিমুল, মো. হজরত আলী, রিপন সারওয়ার, মিজানুর রহমান জুয়েল প্রমুখ। এ সময় প্রয়াত মনোনেশ দাসের কর্মময় জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়। শোক সভায় প্রয়াত মনোনেশ দাসের প্রতিবাবের সদস্যরা অংশ নেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
