Author Archives: Administrator

পটুয়াখালী ভার্সিটিতে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ।।

পটুয়াখালী সংবাদদাতা—পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, প্রভাতফেরী। একুশের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ...

বিস্তারিত »

পটুয়াখালী ভার্সিটিতে, অগ্নি নির্বাপক মহড়া-২০২৫ অনুষ্ঠিত।।

দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) সংবাদদাতা  : অনাকাঙ্ক্ষিত অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে মহড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্নি নিরাপত্তা, অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল ও অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার হাতে-কলমে শেখানো হয়। মহড়ায় ...

বিস্তারিত »

নানা আয়োজনে তারাকান্দায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

তারাকান্দা( ময়মনসিংহ) সংবাদদাতা– মায়ের ভাষার অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে পাকিস্তানি শাসকদের বুলেটের সামনে প্রাণ দিয়েছিলেন যে সূর্যসন্তানরা, পুরো জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে তাদের। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, একুশের প্রথম প্রহরে সেই সব শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ মিনার। “একুশ মানে মাথা নত না করা” রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল ...

বিস্তারিত »

সিএমপি’র চান্দগাঁও থানার অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘন্টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার ০৩ জন সদস্য গ্রেফতার।

এম এ রাশেদ চৌধুরীঃ–অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফয়সাল, এসআই (নিঃ) নুরুল হামিক সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং ২০/০২/২০২৫ তারিখ সকাল ০৬:৪০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন এলাকায় ‍পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলা চান্দগাঁও থানার মামলা নং-১১, তারিখ-১৪/১১/২০২৪ইং, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৪/৩২৬/৩০৭/১০৯/৩৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলি আইনের ৩-ক ...

বিস্তারিত »

সিএমপির চান্দগাঁও থানার অভিযানে ছিনতাইকারী গ্যাং সদস্য আটক-১০

এম এ রাশেদ চৌধুরীঃ–অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আবু মুছা, এএসআই (নিঃ) জাকির হোসেন, এএসআই (নিঃ) সুজন কুমার দাস, এএসআই (নিঃ) মোঃ ফারুক মিয়া সঙ্গীয় ফোর্স সহ ইং ২০/০২/২০২৫ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এককিলোমিটার, রাহাত্তারপুল এলাকায় অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানার মামলা নং-১৭, তারিখ-১৮/০২/২০২৫ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড মামলা আসামী ...

বিস্তারিত »

ঢাকার মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলি, ২ অস্ত্রধারী নিহত -৫ জন আটক

রুপান্তর বাংলা ডেক্স—রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই অস্ত্রধারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়ানের এক কর্মকর্তা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুর-বসিলা রোডের চাঁদ উদ্যান/৪০ ফিট এলাকার লাউতলায় এ ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় এখনও জানা যায়নি। এদিকে, ...

বিস্তারিত »

কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাঙ্গামাটি জেলা অনুর্ধ ১৮ বালক ও বালিকা কাবাডি দলকে জেলা প্রশাসন কর্তৃক সংবর্ধনা

জাহাঙ্গীর, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি–তারুন্যের উৎসব উপলক্ষে যুব কাবাডি অনুর্ধ ১৮ বালক ও বালিকা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাঙ্গামাটি জেলা বালিকা কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। আজ দুপুরে রাঙ্গামাটি সার্কিট হাউজে কাবাডি বালিকা দলের মেয়েদের ফুল দিয়ে বরণ করে নেন রাঙ্গামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন। এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, সিনিয়র সহকারী কমিশনার ...

বিস্তারিত »

মুক্তাগাছায় কাজী নজরুল ইসলাম হাই স্কুলের বরখাস্তকৃত প্রধান শিক্ষকের ব্যপক অনিয়মের তথ্য ফাঁস-জেল থেকে বেরিয়েই অপতৎপরতায় লিপ্ত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা কাজী নজরুল ইসলাম হাই স্কুলের বরখাস্তকৃত প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিনের ব্যপক অনিয়ম ও দুর্নীতির তথ্য অবশেষে প্রকাশ পেয়েছে। এ নিয়ে এলাকায় ব্যপক সমালোচনার ঝড় বইছে। সূত্র মতে, কাজী নজরুল ইসলাম হাই স্কুলের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন স্কুলে কর্মরত থাকা অবস্থায় সাবেক আওয়ামীলীগ সরকারের প্রভাব খাটিয়ে, স্থানীয় মন্ত্রী কে.এম খালিদ এর প্রভাব দেখিয়ে এবং মুক্তাগাছা আওয়ামীলীগের সাধারণ ...

বিস্তারিত »

মুক্তাগাছায় দুই দিনব্যাপী তথ্যমেলা উদ্বোধন

ময়মনসিংহ আঞ্চলিক প্রতিনিধি: ‘তথ্যই শক্তি, জানবো জানাবো দুর্নীতি রুখবো’ শ্লোগানকে সামনে রেখে মুক্তাগাছা পৌরসভা চত্বরে উপজেলা প্রশাসন এবং টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মুক্তাগাছার যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার সকালে তথ্যমেলার উদ্বোধন ঘোষণা করেন। তথ্যমেলায় উপজেলার ৩৭টি সরকারি ও বেসরকারি দপ্তর স্টল ...

বিস্তারিত »

চান্দগাঁও থানা পুলিশের অভিযানে নিখোঁজ ভিকটিম জান্নাতুল ফেরদৌস প্রিয়া (১৫) ও মোহাম্মদ আয়াত হামিদ (০৩) দ্বয়কে ০৩ ঘন্টার মধ্যে উদ্ধার।

এম এ রাশেদ চৌধুরীঃ—ঘটনার বিবরণঃ সংবাদদাতা মোহাম্মদ কায়সার হামিদ (৩৯) এর মেয়ে জান্নাতুল ফেরদৌস প্রিয়া (১৫) ও মোহাম্মদ আয়াত হামিদ (০৩) দ্বয় ইং ১৭/০২/২০২৫ তারিখ রাত অনুমান ০৮:০০ ঘটিকায় সংবাদদাতার বর্তমান ঠিকানার বাসা চান্দগাঁও থানাধীন সিএন্ডবি গ্লাস ফ্যাক্টরী রাসেল মির্জা কলোনী হতে নিখোঁজ হয়ে যায়। এতদসংক্রান্তে সংবাদদাতা মোহাম্মদ কায়সার হামিদ (৩৯) থানায় হাজির হয়ে অনলাইনের মাধ্যমে একটি নিখোঁজ ডায়েরী করেন। ...

বিস্তারিত »