নাছিমা খাতুন,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন।
বঙ্গবন্ধুর স্বাধীন এই দেশে সকল ধর্মের মানুষ পাশাপাশি থেকে স্বাধীনভাবে চলাফেরা করছে। সকলের প্রতি সকলের সহমর্মিতা রয়েছে। ধর্ম হচ্ছে নিজস্ব বিশ্বাস, নিজস্ব অস্তিত্ব। যে যার মতো করে নিজ নিজ অবস্থানে থেকে স্বীয় ধর্ম পালন করবে। সম্ভব শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে যতটা সম্ভব সমুন্নত রাখতে হবে। তিনি এই দুর্গাপূজা উপলক্ষে সর্বসাধারণের সহযোগিতা সহমর্মিতা বজায় রাখার আহ্বান জানান।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
