জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি :—বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের অধীনে ২০২৫–২০২৭ সনের জন্য দুই বছর মেয়াদি ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ যুব কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে যুব প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেলোয়ার হোসেন তানভীর।
উপ-যুব প্রধান (১) পদে রয়েছেন মোঃ মেহেরাজ উদ্দিন শান্ত এবং
উপ-যুব প্রধান (২) পদে দায়িত্ব পেয়েছেন মোঃ ফাহিম উদ্দিন।
কমিটির সংগঠন, প্রশাসন ও নিয়োগ বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ নুরুল আমিন জুবায়েদ এবং উপপ্রধান হিসেবে রয়েছেন নীলা চাকমা।
প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগে প্রধান করা হয়েছে মোঃ শাকিল এবং উপপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আগ্রহী চাকমা।
আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ জাহাঙ্গীর আলম এবং উপপ্রধান হিসেবে রয়েছেন সকিনা আক্তার সাবনূর।
দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগে প্রধান করা হয়েছে মোঃ সাজিদ হোসেন এবং উপপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল দেওয়ান।
স্বাস্থ্যসেবা বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আব্দুল্লাহ এবং উপপ্রধান হিসেবে রয়েছেন জয়া চাকমা।
এছাড়া তহবিল সংগ্রহ বিভাগে প্রধান করা হয়েছে দীপ্ত দে দীপ এবং উপপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অসিমা চাকমা।
ঘোষিত এই যুব কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
