জাহাঙ্গীর, জেলা প্রতিনিধি–সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পারলৌকিক সদগতি কামনায় রাঙামাটিতে বিশেষ প্রার্থনা ও দান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে রাঙামাটি রাজবন বিহারে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাঙামাটি-২৯৯ নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের উদ্যোগে এ মহতী আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে রাঙামাটি রাজবন বিহারের শ্রদ্ধেয় মহাস্থবির জ্ঞানপ্রিয় ভান্তের উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পারলৌকিক সদগতি কামনায় বৌদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ বিভিন্ন ধর্মীয় দান কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেব জ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক শ্বাশত চাকমা রিংকু, জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা, সাধারণ সম্পাদক সাদন বিকাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা, খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বিল্টু চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহাুল চাকমা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডেনিশ চাকমাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তার আত্মার শান্তি ও পারলৌকিক কল্যাণ কামনায় সকল ধর্মপ্রাণ মানুষকে একযোগে প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানান তারা।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
