জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটিতে সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার

রাঙ্গামাটি থেকে আব্দুর রাজ্জাক–পাহাড় পর্বত নদী-নালা খাল বিল সবুজে গেরা অপরূপ রূপের অধিকারী রাঙ্গামাটি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি জেলায় বসবাসরত জনমনে স্বস্তি ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটির কাপ্তাই ও রাজস্থলীতে সেনাবাহিনীর বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই জোনের ৩৮ বীর-এর জোন অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল কাদির শুভ।

অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং যারা রেখেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে কাপ্তাই সেনা জোনের আয়োজনে কাপ্তাই ও রাজস্থলী উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান জোন অধিনায়ক।

সভায় জোন অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল কাদির শুভ, পিএসসি জানান ইতিমধ্যে কাপ্তাই ও রাজস্থলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনা টহল জোরদার করা হয়েছে। নির্বাচনের সময় কোনো ধরনের সহিংসতা, নাশকতা ও অবৈধ কর্মকাণ্ড যেন সংগঠিত না হয়, সেজন্য বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

পাহাড়ে পরিচয়পত্রবিহীন বহিরাগত লোকজনদের কে নজরদারিতে রাখা হবে বলেও জানান, পাশাপাশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে চলবে বিশেষ অভিযান।

এসময় সভায় কাপ্তাই জোন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ও জোনের অপর অফিসার মেজর আরেফিন, ক্যাপ্টেন বায়েজিদসহ কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।