ময়মনসিংহে সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূলে চক্ষুচিকিৎসা ও কম্বল বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধিঃ ২৩ জানুয়ারি শুক্রবার সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মুক্তাগাছা হাজী কাশেম আলী মহিলা ডিগ্রী কলেজ মাঠে দরিদ্র রোগীদের জন্য আয়োজিত “বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা” প্রদানের নিমিত্তে আয়োজিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন। এ মেডিকেল ক্যাম্পেইন এ সর্বমোট ২৫০ জন গরীব ও দুস্থ চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান পাশাপাশি বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এরপর তিনি ময়মনসিংহ শারীরিক শিক্ষা কলেজ মাঠে ৫০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

প্রতি বছরের ন্যায় এ বছরও, দরিদ্র ও অসহায় ব্যক্তিদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের সেনাসদস্যরা। সেনাবাহিনীর পক্ষ হতে চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষুধ, চশমা এবং শীতবস্ত্র উপহার পেয়ে সাধারণ জনগণ অত্যন্ত আনন্দিত হন এবং সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভবিষ্যতেও, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ১৯ পদাতিক ডিভিশন এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে বলে জেনারেল অফিসার কমান্ডিং আশাবাদ ব্যক্ত করেন। এসময় ৭৭ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মালিক সামস উদ্দীন মুহাম্মদ মঈন, এসজিপি, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসিসহ ঘাটাইল অঞ্চলের অন্যান্য সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।