ময়মনসিংহ আঞ্চলিক প্রতিনিধি: স্বামী সৌদিতে চাকুরী করেন। স্ত্রী চার সন্তান নিয়ে বাড়িতে থাকেন। স্ত্রী নিলুফা (৩২) এলাকার স্থানীয় মসজিদের ইমামের সাথে পরকীয়া লিপ্ত হন। তিন মাস পূর্বে সন্তানদের রেখে ইমাম আশফুলকে পালিয়ে বিয়ে করেন এবং ঢাকায় চলে যান। এর মধ্যে বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের লোকজন নিলুফাকে বাড়িতে ফিরিয়ে নেন। কিন্তু প্রেম মানেনা কোন জাত-কুল। গত এক মাস পূর্বে স্বামীর পাঠানো ৩৫ হাজার টাকা নিয়ে পুনরায় আশরাফুলকে নিয়ে পালিয়ে যায় নিলুফা। কিন্তু তাদের মধ্যে বনিবনা না হওয়ায় আশরাফুল তার কাছ থেকে সটকে পড়ে। নিলুফা আশরাফুলকে না পেয়ে শনিবার রাত ১২ টায় আশরাফুলের বোনের জামাই আব্দুর রাজ্জাকের বাড়ি জয়দা গ্রামে গিয়ে উঠে এবং অনশন শুরু করে। আশরাফুলের বোন ফেরদৌসী জানান, আমার ভাই আশরাফুল তাদের বাড়ির পাশে মসজিদে ইমামতি করতেন। তার সাথে নিলুফার প্রেম হয়। তিন মাস পূর্বে আশরাফুলকে না পেয়ে আমাদের বাড়িতে অবস্থান নেয় নিলুফা। পরে আশরাফুল নিলুফাকে বিয়ে করে তার মন্ডলসেন তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে ১ মাস থাকার পরে উভয়েই ঢাকায় চলে যায়। সম্প্রতি তাদের মধ্যে মনমালিন্যতা দেখা দেওয়ায় আশরাফুল অন্যত্র চলে যায়। আশরাফুলকে না পেয়ে গত শনিবার নিলুফা রাত ১২ টায় জয়দা গ্রামে আমার শ^শুড় বাড়িতে এসে অবস্থান নিয়ে অনশন শুরু করে। নিলুফা বিয়ে করেছে আশরাফুলকে সে তার শ^শুড় বাড়ি গিয়ে স্বামীকে খুজবে কিন্তু তা না করে সে আমার বাড়িতে এসে আমার উপর চার সৃষ্টি করছে। খবর পেয়ে গতকাল রবিবার বেলা ২ টায় পুলিশ নিলুফাকে উদ্ধার করে মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করে। বিষয়টি এলাকাতে চাউর হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
