ময়মনসিংহ থেকে সিরাজুল হক সরকার; ময়নসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪ টায় শহরের মুক্তাগাছা আর কে হাই স্কুল খেলার মাঠে নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের পদাচারণায় গণ সমাবেশটি জনসমুদ্রের পরিণত হয়। পরবর্তী এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়। গণ মিছিলটি আর কে হাই স্কুল খেলার মাঠ থেকে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক হয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-১ এর সামনে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ১১ দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।
নির্বাচনী গণমিছিল পূর্ববর্তী গণ সমাবেশে মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ শামছুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৫, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি, এডভোকেট মতিউর রহমান আকন্দ, জেলা উলামা বিভাগের সভাপতি, জেলা কর্মপরিষদ ও সূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা বদরুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিশ ময়মনসিংহ জেলা (পশ্চিম) সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ-৫ মুক্তাগাছা ১১ দলীয় জোট লিয়াজো কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিশ মুক্তাগাছা উপজেলার শাখার সভাপতি ও ১১ দলীয় জোট লিয়াজো কমিটির সদস্য সচিব মাওলানা মজিবুর রহমান, পৌর জামায়াতের আমীর আফতাবুর রহমান আকন্দ, মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, বাংলাদেশ খেলাফত মজলিশ মুক্তাগাছা উপজেলার শাখার সাধারণ সম্পাদক মাওলান আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজউদ্দিন আহম্মদ, প্রচার সম্পাদক ও ১১ দলীয় জোট লিয়াজো কমিটির মুখপাত্র সাংবাদিক মিজানুর রহমান জুয়েল প্রমুখ।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
