ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে ও সদর থানায় পৃথক ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত। শুক্রবার বিকেলে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় হালুয়াঘাটে বিএনপি কর্মীর ১ শিশু সন্তান ও অন্য এক ঘটনায় বিএনপির ৩ কর্মী আহত হয়েছে। অন্যদিকে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলকায় বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বিরুদের জেরে সোহেল (৩০) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
নিহত শিশু হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের বাউশা গ্রামের বিএনপির কর্মী দুলাল মিয়ার ছেলে ইমন (১২) ও আহতরা হলো ভূবনকুড়া ইউনিয়নের শ্রমিকদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোশাররফ হোসেন, বিএনপি কর্মী উসমান গণী।
নিহতের পিতা দুলাল মিয়া বলেন, আমাকে একই এলাকার স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের কর্মী আতাহার ধানের শীর্ষের নির্বাচন করতে নিষেধ করার পরেও আমি নির্বাচন করায় শুক্রবার বিকেলে আমার ছেলেকে সুুপারি চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করে।
অপরদিকে শুক্রবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থকরা ভূবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা বাজারে বিএপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জনান বিএনপি কর্মীরা। ৩ জনকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
সংবাদ পেয়ে তাৎক্ষনিক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আহতদের দেখতে হাসপাতালে যান। এবং থানায় গিয়ে নিহতের লাশ দেখে তার পরিবারকে শান্তনা প্রদান করেন।
এসময় তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থকরা বিভিন্ন স্থানে বিএনপির অফিস ও কর্মীদের উদ্দেশ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। তিনি অভিলম্বে হামলা কারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস আলম বলেন, পৃথক দুটি ঘটনা নিয়ে আমরা কাজ করছি। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে সদর উপজেলার চুরখাই এ নিহতের ঘটনায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় চুরখাই গরু হাটার বাজার সংলগ্ন ভুট্টুর পানের দোকানের সামনে বিড়ি চা কে কেন্দ্র করে নিহত সুহেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ৭/৮ জন যুবক দেশীয় অস্ত্র দিয়ে সুহেলের উপর অতর্কিত হামলা চালায়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন সুহেলকে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। নিহত সুহেল চুরখাই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। কোতোয়ালী মডেল থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে মামলা প্রক্রিয়াধীন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
