রাঙ্গামাটি-২৯৯ আসনের নবনির্বাচিত এমপি

রাঙ্গামাটি-২৯৯ আসনের নবনির্বাচিত এমপ এডভোকেট দীপেন দেওয়ানের শুভেচ্ছা বিনিময়

আজ সকালে রাঙ্গামাটি-২৯৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট দীপেন দেওয়ান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় দলীয় বিভিন্ন বিষয়, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং রাঙ্গামাটির উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ ভবিষ্যতে পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মনিষ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা-কর্মী।