মুক্তাগাছা পৌরসভার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার

ময়মনসিংহ প্রতিনিধি; মুক্তাগাছা পৌরসভা কার্যালয় থেকে মাত্র ৫০গজ দূরে মুক্তাগাছা থানা ও পোস্ট অফিসের সামনে রাস্তারপাশের ড্রেন নির্মাণে নিম্ন মানের ইট ব্যবহারের অভিযোগ। প্রত্যক্ষদর্শীর মতে প্রশাসনের নাকের ডগায় কিভাবে নিম্নমানের কাজ হচ্ছে তা বোধগম্য নয়। পৌরসভা কার্যালয় সূত্রে জানাযায়, মুক্তাগাছা থানার গেট থেকে পোস্ট অফিস পর্যন্ত ৫২ মিটার ড্রেন নির্মাণের কাজ চলছে। বৃস্পতিবার সকালে ড্রেন নির্মাণের কাজ চালাকালীন নিম্নমাণের ইট ব্যবহার করতে দেখা যায়। স্থানীয়রা বিষয়টি মুক্তাগাছা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে নিন্মমানের ইট ব্যবহারের সত্যতা পায়। ৫২ মিটার ড্রেন ও স্ল্যাব নির্মাণে ৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে মেসার্স রাইসা এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠান ড্রেন নির্মাণের কাজটি পায়।
এব্যাপারে মুক্তাগাছা পৌরসভার নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সুকোমল রায় জানান, অভিযোগ পেয়েই ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
এব্যাপারে এলাকাবাসী নিন্মমানের ইট অপসারন করে ভাল মানের ইট দিয়ে কাজ সম্পন্ন করার দাবি জানায়।