বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

জাহাঙ্গীর, জেলা প্রতিনিধি:–১৫ মার্চ ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত সজল কুমার বড়ুয়াকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত এই কর্মকর্তাকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোসাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।