Daily Archives: March 12, 2026

নরসিংদীর পলাশে বাজি নিয়ে খেলতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী

নরসিংদী প্রতিনিধি : সাংবাদিক শাহিন আহমেদ।। কাউয়াদী গ্রামে শিশুদের বাজি নিয়ে খেলতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে খড়-কুটার একটি বড় পাড়ায়, এতে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কয়েকজন শিশু খেলতে খেলতে বাজি ফুটাতে শুরু করে। একপর্যায়ে সেই বাজির আগুন পাশের খড়-কুটার স্তূপে লেগে যায়। শুষ্ক খড়ের কারণে অল্প সময়ের মধ্যেই আগুন ...

বিস্তারিত »

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন সচিব নিহত

ময়মনসিংহ প্রতিনিধিঃ—ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় এক ইউনিয়ন পরিষদের সচিব নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ–শেরপুর আঞ্চলিক সড়কের মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল তালুকদার (৫০)। তিনি তারাকান্দা উপজেলার বনিহালা ইউনিয়নের বারইপাড়া গ্রামের বাসিন্দা মমতাজ উদ্দিন তালুকদারের ছেলে এবং বিসকা ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ...

বিস্তারিত »

মুক্তাগাছায় সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়

মুক্তাগাছা(ময়মনসিংহ) প্রতিনিধি—ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝড়ে পড়া ও শিশুশ্রম মুক্ত করণের লক্ষ্যে সাংবাদিকদের সাথে বেসকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন মতবিনিময় সভা করেছে। বুধবার শহরের নন্দীবাড়ীতে ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপির ম্যানেজার রোল্যান্ড গোমেজের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জামাপুর এসিও’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ, মুক্তাগাছা প্রেসক্লাবের ...

বিস্তারিত »