এম এ রাশেদ চৌধুরী:—-চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে দীর্ঘদিনের নানা অনিয়ম ও দালালচক্রের দৌরাত্ম্য অনেকটাই কমেছে বলে সেবাগ্রহীতাদের অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অফিসের পরিচালক সাঈদুল ইসলাম দায়িত্ব গ্রহণ করার পর থেকে সেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা যায়, আগে পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কাজে সাধারণ মানুষকে দীর্ঘ ভোগান্তির শিকার হতে হতো। অনেক ক্ষেত্রে দালালদের মাধ্যমে অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়া কাজ সম্পন্ন করা কঠিন হয়ে পড়ত বলে অভিযোগ ছিল। তবে তিনি পরিচালক হিসাবে যোগদানের পর অফিসের কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনিক নজরদারি বাড়ান।
সেবাগ্রহীতাদের কয়েকজন জানান, বর্তমানে পাসপোর্ট আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও ডেলিভারি প্রক্রিয়ায় আগের তুলনায় স্বচ্ছতা ও গতি এসেছে। কর্মকর্তাদের উপস্থিতি ও দায়িত্বশীলতাও বেড়েছে বলে তারা মনে করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দালালচক্রের তৎপরতা কমাতে অফিসের ভেতরে নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং সেবাগ্রহীতাদের সরাসরি সেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
সাধারণ মানুষ আশা করছেন, এ ধারা অব্যাহত থাকলে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে সেবার মান আরও উন্নত হবে এবং পাসপোর্টপ্রত্যাশীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
