ময়মনসিংহ থেকে সিরাজুল হক সরকার;
মুক্তাগাছা উপজেলার ৮নং দাওগাও ইউনিয়নের কাঠবওলা বাজার সংলগ্ন ব্রীজের থেকে ১শ ফুট দক্ষিণ অংশের বানার নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করছে। বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, কাঠবওলা এলাকার ইবু’র (শনি) পুত্র মঞ্জু, ইবুর ভাই আব্দুল লতিফ ও হোসেন আলীর যোগসাজেশে বানার নদী থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছে। এলাকার লোকজন জানান, মোটা টাকার বিনিময়ে অবৈধভাবে বালু উত্তোলন করে পুকুর ভরাট করছে। এতে একদিকে সরকারি রাজস্ব হারাচ্ছে অন্যদিকে বালু উত্তোলনের ফলে উল্লেখিত স্থানে নদী ভাঙনের সৃষ্টি হতে পারে। এতে আবাদি জমি ও ঘরবাড়ী ভাঙনের কবলে পড়তে পারে। তাই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করা হচ্ছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
