জাহাঙ্গীর, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: রাঙ্গামাটিতে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৬ মার্চ ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এসআই মোহাম্মদ সোহেলসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি কলেজ গেইট এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সার্কেল অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে চারজনকে আটক করা হয়।
অভিযানকালে আটক ব্যক্তিদের হেফাজত থেকে ২১ (একুশ) পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদেরকে কোতয়ালী থানায় নিয়ে এ বিষয়ে একটি এজাহার দায়ের করা হলে মামলা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মাসুদ ওরফে বাবু (২৫), শহিদুল ইসলাম (১৯), মোঃ রাসেল (২২) এবং মোঃ হাবিবুর রহমান (১৯)। এরা সকলেই কলেজ গেইট আমানতবাগ এলাকার বাসিন্দ
এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রাঙ্গামাটিতে মাদকদ্রব্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদকবিরোধী এ অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।”
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
