চট্টগ্রাম চান্দগাঁওয়ে প্রায় ২ হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ।
চট্টগ্রাম থেকে জাহাঙ্গীর হোসাইন
১৮ মার্চ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর চান্দগাও থানাধীন পশ্চিম মোহরা এলাকার গোলাপের দোকান, ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি জানে আলম জিকু’র নতুন বাসভবন নবীয়া ম্যান্সনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সাবেক মোহরা ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক দিদারুল আলম হীরামনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, মোহরা ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোঃ জানে আলম জিকু।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহ,
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাফর আহম্মদ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নাজিম উদ্দীন আহম্মেদ, শহীদ উল্লাহ চৌধুরী, নূরুল আফসার,
এসময় অন্যান্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন; মোহরা ওয়ার্ড বিএনপি নেতা শহিদুল্লাহ চৌধুরী, মোহরা ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ ইলিয়াস, মোঃ জাহাঙ্গীর আলম বাবলু, নগর ছাত্রদলের সাবেক সভাপতি আনিসুর রহমান ইমন।
উপহার সামগ্রীর মধ্যে ছিল নগদ অর্থ সহ শাড়ি লুঙ্গি পাঞ্জাবি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন; ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করাই হলো তার মূল লক্ষ্য।
সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে তিনি দায়িত্ব হিসেবে দেখেন। নিজের সামর্থ্য অনুযায়ী নিয়মিত মানুষের পাশে থাকার চেষ্টা করেন বলেও জানান তিনি।
এসময় সভাপতির বক্তব্যে তিনি বলেন; আগামীতে মোহরা ৫নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আশা ব্যাক্ত করেন; এবং উপস্থিত সকলের প্রতি দোয়া প্রার্থনা সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন।
এসময় তিনি দারিদ্রতা বিমোচনে সরকারের পাশাপাশি সমাজের অন্যান্য সচ্ছল মানুষদেরও এগিয়ে আসতে আহ্বান জানান। সবাই একসঙ্গে কাজ করলে এলাকার দারিদ্র্য অনেকটাই কমানো সম্ভব হবে বলে সমাপনী বক্তব্য দিয়ে উপস্থিত সকলের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শুরু করেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
