কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ— রাঙ্গামাটি জেলার নবগঠিত ছাত্রদল কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

রুপান্তর বাংলা রাজস্থলী থেকে আব্দুর রাজ্জাক– রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। ২০১৮ সালের মে মাসে ফারুক আহমেদ সাব্বিরকে সভাপতি ও আলী আকবর সুমনকে সাধারণ সম্পাদক করে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কমিটি গঠিত হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় ৮ বছর পর নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদল।

শনিবার কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছিরের স্বাক্ষরে ২৩ সদস্যের এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে মোঃ অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজস্থলী উপজেলা থেকে জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রাজস্থলী উপজেলা ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজন তংচংগ্যা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদল এবং বাঙ্গালহালিয়া সরকারি কলেজ ছাত্রদল সহ রাজস্থলী উপজেলার বিভিন্ন ইউনিট ছাত্রদল কমিটি নবগঠিত জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে।
নবনির্বাচিত সভাপতি অলি আহাদ রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক গালিব হাসান রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন—সহ-সভাপতি খাইরুল ইসলাম রানা, জ্যোতি চাকমা, বাশার আজম, মাহমুদুল হাসান জুয়েল, রাজন রক্ষিত, আব্দুস সালাম, তামিম শাহরিয়ার, আমিনুল ইসলাম, রানা পাল, সুমন হোসাইন, নুর তালুকদার মুন্না ও মোঃ ইসহাক। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শাকুর জাভেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন হাসান ইমরান, মোঃ শফিকুল ইসলাম, মোখতার আহমেদ, পারভেজ হোসেন সুমন ও সাজিদ ইমতিয়াজ। এছাড়া প্রচার সম্পাদক আবদুল আহাদ ও দপ্তর সম্পাদক সানি আহমেদ সানি মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি বলেন, “আমার মতো একজন সাধারণ কর্মীকে মূল্যায়ন করে এই দায়িত্ব দেওয়ায় আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি মনে করি, এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়—রাজস্থলী উপজেলার প্রতিটি ত্যাগী ও পরিশ্রমী কর্মীর সম্মান। আমি সকল সিনিয়র নেতৃবৃন্দের দিকনির্দেশনা নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে কাজ করতে চাই। ছাত্রদলের আদর্শকে ধারণ করে শিক্ষার্থীদের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি, যাতে এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।”
এদিকে, নাঈমুল ইসলাম রনিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় রবিবার (৩ মে) রাজস্থলীতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। (জেএসকেপি)