নিজস্ব প্রতিবেদক—দেশের বাস্তব সংকট যখন দিন দিন প্রকট হচ্ছে, তখন বারবার “ভারতীয় হুমকি” বা “ভারতীয় জুজু” সামনে এনে জনগণকে ভয় দেখানোর রাজনীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনায় এখন একটাই প্রশ্ন—বাস্তব সমস্যার জবাব কোথায়?
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি, আইনশৃঙ্খলার অবনতি, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তাহীনতার মতো ইস্যুতে কার্যকর সমাধান দিতে ব্যর্থতার অভিযোগ উঠলেও, রাজনৈতিক বক্তব্যে বারবার বাইরের শক্তিকে সামনে আনা হচ্ছে বলে মনে করছেন অনেকে।
সমালোচকদের ভাষ্য, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে “ভয়ের রাজনীতি” এখন পুরোনো কৌশলে পরিণত হয়েছে। অথচ সাধারণ মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং তথ্যপ্রযুক্তির এই যুগে প্রচারণা ও বাস্তবতার পার্থক্য সহজেই বুঝতে পারছে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে দেখা যায়, মানুষ এখন আবেগ নয়—জবাবদিহি, সুশাসন, অর্থনৈতিক স্বস্তি ও নাগরিক অধিকার নিয়ে স্পষ্ট উত্তর চায়।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও বিভাজনের রাজনীতি টিকিয়ে রাখা সম্ভব নয়। কারণ শেষ পর্যন্ত জনগণ তাদের দৈনন্দিন জীবনের বাস্তব অভিজ্ঞতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
