ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ গীতা পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখার ত্রিবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা—–ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৯ মে ২০২৬ শুক্রবার সকালে বাংলাদেশ গীতা পরিষদ এর আয়োজনে মিত্রবাটি হরিবাসর প্রাঙ্গণে ত্রিবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিভূতি ভুষন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ গীতা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি এডভোকেট অতুল চন্দ্র রায়,গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সাবেক অধ্যক্ষ কৃষ্ণ মোহন রায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা পরিষদ এর ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক গোবিন্দ পাল,পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়,অতুল চন্দ্র রায়, বাংলাদেশ মানবাধিকার কমিশন এর নির্বাহী সদস্য ও পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি গীতি গমন চন্দ্র রায়,সুধীর চন্দ্র রায়, ধরনীকান্ত রায়, পুলিন চন্দ্র রায়, ঝমক চন্দ্র রায়,সহকারী শিক্ষক বিরেন চন্দ্র রায়,দিলীপ চন্দ্র রায়,প্রমূখ।

পরিশেষে সবার সম্মতিক্রমে পুরাতন কমিটি বিলুপ্ত করে পূনরায় বিভূতি ভূষন রায়কে সভাপতি ও রাজকুমার রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।