*এম এ রাশেদ*—-ক্সবাজারের চকরিয়া থানাধীন মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ রিপন ওরফে সজিমুল ইসলাম রিপন। তার পিতার নাম বাদশা মিয়া। তিনি চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, রিপনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলাসহ চুরির একটি মামলায় আদালত সাজা ঘোষণা করে। সাজা ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।
*#চকরিয়া #পুলিশঅভিযান #গ্রেপ্তার #ক্সবাজার*
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
