তারাকান্দায় নুরুল ইসলাম অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা

তারাকান্দায় নুরুল ইসলাম অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা

তারাকান্দা( ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়ন এর বগীরপাড়া নুরুল ইসলাম অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে,তারাকান্দা উপজেলার বগীরপাড়া নুরুল ইসলাম অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ও ময়মনসিংহের ফিউচার লাইফ চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার এর সৌজন্য দিনব্যাপী চক্ষু চিকিৎসা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, এ সময় বক্তব্য রাখেন
প্রধান অতিথি ড. আন্ডোেচ আব্দুর রকিব আহমেদ জাহের উদ্দিন
উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা, নৃতত্ববিদ, দাতা সদস্য ও পৃষ্ঠপোষক, অত্র বিদ্যালয়।
বিশেষ অতিথি, অধ্যাপক ডাঃ মোঃ এমদাদ উল্লাহ খান, ডাঃ মোঃ আবু বক্কর সিদ্দিক,মোঃ আব্দুল হান্নান মিন্টু, প্রভাষক, মোঃ আসাদুজ্জামান পাভেল, সহ-সভাপতি, সেবা ৯২ ফাউন্ডেশন, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ তৌফিক বিন ইসলাম, প্রধান শিক্ষক, নূরুল ইসলাম অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় ।
বিনা ভিজিটে চক্ষু রোগী দেখা হয়েছে।
প্রয়োজন সাপেক্ষে বিনামুল্যে ঔষধ ও চশমা বিতরণ করা হয়।সার্বিক আয়োজনে ছিল নূরুল ইসলাম অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, বগিরপাড়া, তারাকান্দা, ময়মনসিংহ।এই সময় এই বিদ্যালয়ের প্রশংসা করে বলেন এই স্কুলের সার্বিক উন্নয়ন কামনা করেন। তারা আরো বলেন বিদ্যালয়েতে সহযোগিতা করার জন্য তারা উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।।