স্বাধীন ট্রাভেলস লিমিটেডে AGM পদে নিয়োগ পেলেন ফটিকছড়ির মিনহাজ উদ্দীন।

চট্টগ্রাম থেকে আবু রাশেদ চৌধুরী —- বেসরকারি এসি বাস সার্ভিস প্রতিষ্ঠান স্বাধীন ট্রাভেলস লিমিটেডে এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (AGM) পদে নিয়োগ পেয়েছেন মোঃ মিনহাজ উদ্দীন।

প্রতিষ্ঠানটির নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁর শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ভিত্তিতে এ নিয়োগ প্রদান করা হয়েছে। গত ২৪ মে ২০২৬ তারিখে জারি করা নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়।

নিয়োগপত্র অনুযায়ী, তাঁর কর্মস্থল হবে চট্টগ্রাম ও কক্সবাজার। তিনি প্রতিষ্ঠানের ম্যানেজার, গাইড এবং দামপাড়া কাউন্টারের বিক্রয় উন্নয়ন কার্যক্রম তদারকি করবেন। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কর্মপরিকল্পনা প্রণয়ন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

এছাড়া দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট সকল কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করার ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।