ময়মনসিংহ থেকে আঞ্চলিক প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা আওয়ামিলীগের সাবেক সহ-সভাপতি ছালড়া গ্রামের মৃত আব্দুর ছবুর এর পুত্র এ.এস.এম গোলাম মুর্শেদ সাঈদ কুখ্যাত ব্যাংক ঋণ জালিয়াতির মামলার আসামি তার কুকীর্তি প্রকাশ করে তার ভাতিজা আবু নাহিদ। অনুসন্ধানে গোলাম মোর্শেদ সাঈদের জালিয়াতি আরো তথ্য পাওয়া গেছে। আবু নাহিদ তার গোপন তথ্য প্রকাশ করায় তাকে হত্যার চেষ্টা করে। এই ব্যাপারে আবু নাহিদ বাদী হয়ে ময়মনসিংহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে মামলা করেছে। মামলা নং ৪১৮/২০২৬। ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৪৪৭/৪০৬/৪২০/৪৬৮/৫০৬/৩৪ দ:বি:। বিজ্ঞ আদালত মামলাটি পিবিআই কে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এবং মুক্তাগাছা থানায় গত ০৭/০৯/২০২৬ ইং তারিখে আবু নাহিদের স্ত্রী মোছাঃ শাহিদা আক্তার বাদী হয়ে মামলা করে। যাহার মামলা নং ৮ (৯)২৬ তারিখ ০৭/০৯/২০২৬। নাহিদের উপর হামলায় ঘটনায় গত ১৬ই আগষ্ট দৈনিক জনতা ও দৈনিক জনবাণী এবং রূপান্তর বাংলা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
জানা যায় বিগত আওয়ামীলীগ সরকারের আমলে গোলাম মুর্শেদ সাঈদ সাবেক প্রতিমন্ত্রী কে.এম. খালেদ এর প্রভাব খাটিয়ে ও তার সহযোগিতায় ভূয়া জমা খারিজ ও দলিল দেখিয়ে ট্রাস্ট ব্যাংক ও পদ্মা ব্যাংক থেকে ২৭ কোটি টাকা ঋণ নেয়। পরবর্তীতে ব্যাংক কর্তপক্ষ খেলাপির দায়ে বন্ধকী জমিতে সাইন বোর্ড দিতে গেলে বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। সূত্র মতে এ.এস. গোলাম মুর্শেদ সাঈদ ট্রাস্ট ব্যাংক থেকে মুক্তাগাছা উপজেলার ছালড়া মৌজার এগারটি দাগে ৪.৭৫ একর জমি ভূয়া খারিজ ও দলিল দেখিয়ে ১১ কোটি ৩০ লক্ষ টাকা ঋণ নেয়। বিষয়টি পরবর্তীতে ধরা পড়ার পর এই বিষয়ে শেখ সালাউদ্দিন বাদী হয়ে ময়মনসিংহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে মামলা করেন। যার মামলা নং-৪২০/২০২৫, ধারা ৪০৬,৪২০,৪৬৮,৫০৬ (ওও) ৩৪। একই আদালতে সাঈদের বিরুদ্ধে তার শ্যালক এ.এস.বি মজুমদার টিংকু সিলভ্যান এগ্রো ফিসারী লিমিটেড এর চার জন মালিক থাকা সত্বেও প্রতারণার আশ্রয় নিয়ে একক মালিকানা জাল আর্টিক্যাল মেমোরিয়াল তৈরী করে মালিকানায় দাবী করায় তার বিরুদ্ধে আদালতে সিআর মামলা নং-১২৩৬/২০২৪ মামলা করে। তার অন্যতম জমি প্রতারণা মামলায় এক বছরের জেল ও জরিমানা হয়।
উক্ত ঘটনার পর এ.এস.এম গোলাম মোর্শেদের বিষয়ে অনুসন্ধানে গিয়ে আরো চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তাহার স্বাক্ষরিত একাধিক দলিলে ভুয়া এনআইডি কার্ড ব্যবহার করার তথ্য পাওয়া গেছে। সূত্র মতে , মুক্তাগাছা সাব-রেজিষ্ট্রি অফিসে গত ১২/০৭/২০১৮ ইং তারিখ একটি দলিলে (দলিল নং-৫২২৭) তার নামের একটি এনআইডি কার্ড ব্যবহার করে। যাহার জাতীয় পরিচয়পত্র নংঃ- ২৬৫০৮৯৮২৪৯৩০৮। এই গোলাম মোর্শেদ সাঈদ ই ২০২৪ সালে পদ্মা ব্যাংকে মর্গেজকৃত দলিলে জাতীয় পরিচয়পত্র নংঃ- ২৮০৯৬০০৪৫১ এবং ১৯/১২/২০২৪ ইং তারিখে গোলাম মোর্শেদ ও তার পাটর্নার আতিকুর রহমান খান যৌথ স্বাক্ষরিত দলিলে গোলাম মোর্শেদ তার জাতীয় পরিচয় পত্র নংঃ- ২৮০৯৬০০৪৬১ ব্যবহার করে। যার দলিল নংঃ- ৭৮৬৪/২০২৪। এ গোলাম মোর্শেদ গাঁ ডাকা দিয়ে থেকে তার সন্ত্রাসী সিন্ডিকেটের মাধ্যমে এলাকায় অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তার ভয়ে আবু নাহিদ ও তার পরিবার আতঙ্কে কালাতিপাত করছে। এ ব্যপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
