রুপান্তর বাংলা ডেক্স—রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গাল হালিয়া ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নেয়ামত আলীর পরিবারের বসতভিটা দখল ও ভাঙচুরের ঘটনায় চন্দ্রঘোনা থানায় মামলা রুজু হয়েছে। মামলা নং ০২/২০২৬ তারিখ ০৫/০৬/২০২৬। মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন থানার এসআই বিষ্ণুপদ হীরা। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৭৯/৩৮০/৪২৭/৫০৬ ধারা যোগ করা হয়েছে–
যে ঘটনা নিয়ে মামলা হলো বিস্তারিত:
মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মৃত নেয়ামত আলীর স্ত্রী রেজিয়া বেগম এজাহারে উল্লেখ করেন, গত ০৩/০৬/২৬ দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে একটি প্রভাবশালী মহল তার বউ মায়ের বসতঘরে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা ঘরের দরজা-জানালা ভাঙচুর করে আসবাবপত্র ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
বাদী আরও অভিযোগ করেন, সন্ত্রাসীরা ঘর দখলের সময় তাকে ও তার নাতীকে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পর থেকে মামলার সাক্ষী সাবিনা বেগম ও শাহ আলমকেও ভয়ভীতি দেখানো হচ্ছে যাতে তারা আদালতে সাক্ষ্য না দেয়।
বাদী জানান, সম্প্রতি টেন্ডারবিহীন শফিপুর সরকারি কবরস্থানের গাছ বিক্রিতে অনিয়ম নিয়ে “রূপান্তর বাংলা” সংবাদ প্রকাশের পরপরই এই হামলার ঘটনা ঘটে। তার দৃঢ় বিশ্বাস, সংবাদ প্রকাশের জের ধরেই প্রভাবশালীরা প্রতিশোধ নিতে এই কাজ করেছে।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই বিষ্ণুপদ হীরা বলেন, “মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে”
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাকের আহমেদ বলেন ভুক্তভোগী পরিবার এজাহার দিয়েছে মামলা হয়েছে তদন্ত চলছে- ঘটনাস্থলে আমার পুলিশ বেশ কয়েকবার গেছেন স্বচক্ষে দেখেছেন, ছায়া তদন্ত চলছে এবং অবশ্যই আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।
মুক্তিযোদ্ধা নেয়ামত আলীর স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী দেশের জন্য যুদ্ধ করেছে। সত্য ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আজ তার ছেলের কলমের কারণে আমরা ঘরহারা। প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে সন্ত্রাসীদের উপযুক্ত বিচার চাই”
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
