দীঘিনালায় সেনাবাহিনীর উপহার: ৫০ শিক্ষার্থীর হাতে কলম-খাতা, মুখে হাসি

আবদুল কাদের, রূপান্তর বাংলা—-পার্বত্য এলাকার শিশুদের শিক্ষার পাশে দাঁড়ালো বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জারুলছড়িতে মানবিক উদ্যোগে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করলো দীঘিনালা জোন।

কখন-কোথায়:
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ সকাল -১০:৩০— ১১:৩০ টা
স্থান: জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জারুলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন

কে দিলেন:-
দীঘিনালা জোনের জোন কমান্ডার
লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসি নিজ হাতে শিক্ষা উপকরণ তুলে দেন শিক্ষার্থীদের হাতে।

কি পেলো শিশুরা-
বিদ্যালয়ের মোট *50 জন শিক্ষার্থী* পেলো –
কলম, পেন্সিল, খাতা, পেন্সিল বক্স ও বিস্কুট।
সামান্য উপহার, কিন্তু শিশুদের চোখে-মুখে আনন্দ ছিলো দেখার মতো।

উপস্থিত ছিলেন-
বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন বিকাশ চাকমা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জোন কমান্ডারের বার্তা:
শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন বলেন, “নিয়মিত লেখাপড়ায় মনোযোগী হও। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলো”।

স্থানীয়দের প্রতিক্রিয়া:
স্থানীয়রা জানান, শিক্ষা ও মানবিক সহায়তায় সেনাবাহিনীর এমন উদ্যোগ পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে। শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।