এম এ রাশেদ চৌধুরী: টানা বৃষ্টিতে সৃষ্ট দুর্যোগের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতঘরে থাকা এক বয়স্ক দম্পতিকে উদ্ধার করে নিরাপদে তাদের মেয়ের বাসায় পৌঁছে দিয়েছে প্রশাসন।
বুধবার বাকলিয়া সার্কেলে পরিচালিত ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন ও উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা-এর নেতৃত্বে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
পরিদর্শনকালে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরত ওই দম্পতির নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে প্রশাসনের সহযোগিতায় তাদের মেয়ের বাসায় নিরাপদে পৌঁছে দেওয়া হয়।
এ সময় শিফাত বিনতে আরা ঝুঁকিপূর্ণ পাহাড় ও দুর্যোগপ্রবণ এলাকায় বসবাসরত সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মানুষের জীবন রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। সম্ভাব্য যেকোনো দুর্ঘটনা এড়াতে প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
