খুলশী থানার এসআই নাসিম ফ্যাসিস্টের দোসর বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি, রূপান্তর বাংলা—চট্টগ্রাম মহানগরের খুলশি থানায় কর্মরত এসআই নাসিমের বিরুদ্ধে এবার বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে। নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

সূত্রে জানা যায়, এস নাসিম সরকার পতনের পর থেকেই নয়, আগের থেকেই এলাকায় একইভাবে টাকা তোলা অব্যাহত রেখেছেন। তিনি ফ্যাসিস্টের দোসর হিসেবে প্রভাব খাটিয়ে চলছেন বলে সূত্রে জানা যায়।

সূত্রে আরও জানা যায়, প্রতিটা মামলা থেকে তিনি টাকা নেন। কোনো মামলা তার কাছে গেলে তিনি মামলার রিপোর্ট সংগ্রহের জন্য টাকা নেন। চার্জশিট দিতে গেলেও টাকা নেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া বিভিন্ন মামলায় সুবিধা দিবে বলে টাকা নেন বলেও সূত্রে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এই টাকার একটি অংশ তিনি ওসি-কেও দেন। অনেকেই বলেন, ওসি-কে টাকা দেন বলেই ওসি চুপ থাকেন, ওসির নীরবতার কারণেই ঊর্ধ্বতন কর্মকর্তারা তার দুর্নীতির বিষয়ে জানেন না।

রূপান্তর বাংলার পক্ষ থেকে তার বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে তিনি প্রথমে “একটু সময় দেন, ফোন দিচ্ছি আপনাকে” বলে জানিয়েছিলেন। এরপর তার বক্তব্যের জন্য ৭টি প্রশ্নসহ বার্তা পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো লিখিত বা মৌখিক বক্তব্য দেননি।

এ বিষয়ে খুলশী থানার OC-র সাথেও WhatsApp-এ খুদে বার্তার মাধ্যমে যোগাযোগ করা হয়। তাকেও বক্তব্যের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়। কিন্তু তিনি কোনো উত্তর, রিপ্লাই বা মন্তব্য দেননি। তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অভিযোগগুলোর বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা প্রকাশ করা হবে।