রাঙ্গামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা, প্রতিবেশীর বিরুদ্ধে গালিগালাজ ও হুমকির অভিযোগ

রাঙ্গামাটি জেলা সংবাদদাতা– রাঙ্গামাটিতে নিজ বাসার সামনে দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে প্রতিবেশীর বাধা, মোবাইল ফোন নিয়ে নেওয়া, অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ করেছেন মোঃ সাইমুন ইসলাম।

একই ঘটনায় পরবর্তীতে তাঁর ও তাঁর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সাইমুন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ সাইমুন ইসলাম এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৩ নভেম্বর দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে তাঁর নিজ বাসার সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা ড্রেনের ময়লা-আবর্জনা ও দুর্গন্ধজনিত সমস্যার ছবি ও ভিডিও ধারণ করছিলেন।

সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরেন সাইমুন। এর মধ্যে রয়েছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, মোবাইল ফোন নিয়ে নেওয়া ও হুমকির অভিযোগ যাচাই, তাঁর ও তাঁর বাবার বিরুদ্ধে করা অভিযোগের সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার দ্রুত সমাধান।

তিনি বলেন, আমরা কোনো সংঘাত বা প্রতিশোধ চাই না। আমরা চাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করা হোক।