চন্দ্রঘোনা থানার ওসি শাকের আহমেদের আরেক চমক সাংবাদিকদের নিয়ে তৈরি করলেন মিডিয়া সেল গ্রুপ, খুললেন নতুন দিগন্ত

চন্দ্রঘোনা প্রতিনিধি, রূপান্তর বাংলা—রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার ওসি শাকের আহমেদ এমন একটা কাজ করলেন, যা বিগত দিনে কোনো ওসি করেছেন বলে জানা যায় না। শুধু চন্দ্রঘোনা নয়, সারা বাংলাদেশে এই ধরনের উদ্যোগ কোনো ওসি নিয়েছেন কিনা, তা-ও আমাদের জানা নেই।

তিনি থানা এরিয়া তো অবস্থিত সকল গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে একটি মিডিয়া সেল গ্রুপ তৈরি করেছেন।

এই গ্রুপে সাংবাদিকরা থাকবেন। তারা তাদের মতামত দিবেন, তথ্য দিবেন + নিবেন- কোথায় কী দুর্নীতি হচ্ছে, কোথায় কী ভাঙচুর হচ্ছে, কোথায় কী সমস্যা হচ্ছে, সবকিছু গ্রুপে জানাবেন এবং মতামত পেশ করবেন।

ওসি কে হঠাৎ কোনো প্রয়োজনে ফোনে না পাওয়া গেলেও গ্রুপে জানিয়ে দিলেই হবে।

আগে কোনো তথ্য শুধু ওসি কে একা জানানো হতো। ওসি অ্যাকশনে না গেলে কেউ জানতোই না।

কিন্তু এখন গ্রুপে ১০ জন জানবে। ওসি যদি কোনো অ্যাকশনে না যায়, তাহলে ১০ জনই জানবে যে ওসি দুই নম্বরি করছে। তার মানে ওসি শাকের আহমেদ নিজেই নিজেকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসলেন।

এইটাই হলো সততার বাতি।

ওসি শাকের আহমেদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রিয়াজ উদ্দিন রানা বলেন
ওনার মতো করে সারা বাংলাদেশের প্রতিটা থানায় যদি এই কাজটা হয়, তাহলে দুর্নীতি কমতে বেশি সময় লাগবে না।

অন্তত ওসি শাকের আহমেদের এই উদ্যোগটা দেখে বাংলাদেশের প্রতিটা থানায় ওসি সাহেবের নেতৃত্বে একটি করে মিডিয়া সেল গঠন করেন।

কারণ এই কাজটা করলে কী হবে, সবার যৌথ উদ্যোগের ভিতরে থাকবে। দুর্নীতি থেকে শুরু করে আইন-শৃঙ্খলা, দুর্নীতি দমনসহ সবকিছুতে প্রশাসন এবং মিডিয়া একে অপরের সাথে মিলিত হয়ে কাজ করতে পারবে।

একজন দুর্নীতি করতে পারে, দুইজন করতে পারে, কিন্তু একটা উপজেলায় বা একটা থানায় মিডিয়ায় যারা আছে, সবাই তো আর দুর্নীতি করবে না। জনগণের সাথে কী হচ্ছে না হচ্ছে, তা মিডিয়ায় চলে যাবে। মিডিয়ার লোকদের সাথে কী হচ্ছে না হচ্ছে, তা প্রশাসন সাহ সবাই জানবে।

সাধারণ মানুষ বলছেন থানা এরিয়াতে আইন-শৃঙ্খলা উন্নয়নের জন্য মানুষের মঙ্গলের জন্য এইভাবে উদ্যোগ গ্রহণ করা খুবই প্রয়োজন ছিল।
এই উদ্যোগ যদি সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, তাহলে থানায় / এরিয়াতে দুর্নীতি অনেকটাই কমে যাবে।