ময়মনসিংহ ব্যুরো: ২২ শে নভেম্বর বিকেলে দৈনিক দেশের খবর কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের এক বিশেষ সাধারণ সভা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এফ.এম.এ সালামের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার বিভাগীয় প্রেস ক্লাবের সাধারণ সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন। সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক ও বিস্তারিত আলোচনা শেষে সর্ব সম্মতি ক্রমে এফ.এম.এ সালামকে সভাপতি ও সিরাজুল হক সরকারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন করা হয়। এর আগে ২১ শে নভেম্বর সকালে ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের এক বিশেষ সাধারণ সভা ময়মনসিংহ নাগরিক আন্দোলন অফিসে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিভাগীয় প্রেস ক্লাবের অধিকাংশ সংগঠনের ত্যাগী সদস্যবৃন্দ অনুপস্থিত থাকেন এবং নতুন অনেক মুখ যারা বিভাগীয় প্রেস ক্লাবের সদস্য নন এবং সাধারণ সম্পাদক ইচ্ছামাফিক একক ভাবে সিদ্ধান্ত নিয়ে এদেরকে সদস্য হিসেবে সভায় উপস্থিত রেখে সভায় নানা ধরনের পরিচালনা মাফিক বক্তব্য দিয়ে সভায় পরিবেশ অশান্ত করে তোলার প্রেক্ষিতে সংগঠনের অস্তিত্ব রক্ষার বৃহত্তর স্বার্থে সভায় সভাপতি এফ.এম.এ সালাম ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ বিলুপ্তি ঘোষনা করেন এবং ২২ শে নভেম্বর দৈনিক দেশের খবর পত্রিকা অফিসে জরুরী বিশেষ সাধারণ সভা আহবান করে ও উক্ত বিশেষ সাধারণ সভায় ব্যাপক আলাপ আলোচনার পর সংগঠনের বৃহত্তর স্বার্থে বিভাগীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক দেশের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এফ.এম.এ সালামকে পূনরায় সভাপতি করে দৈনিক জনতার ষ্টাফ রিপোর্টার সিরাজুল হক সরকারকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বৎসরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি যথাক্রমে মোফাজ্জল হোসাইন (নিজস্ব প্রতিনিধি, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন), এসকে সোহেল (জেলা প্রতিনিধি, দৈনিক জনতা, জামালপুর), জিএইচ হান্নান ( জেলা প্রতিনিধি, দৈনিক জনতা, শেরপুর), গোলাম রাব্বি মিল্কী (বিটিভি নেত্রকোনা), যুগ্ম-সাধারণ সম্পাদক যথাক্রমে হেলাল উদ্দিন নয়ন দৈনিক করতোয়া), দেবাশীষ ভট্টাচার্জ (সমকাল শেরপুর), মোঃ আব্দুর রব খান (দৈনিক জনতা, মোহনগঞ্জ, নেত্রকোনা), তানিয়া আক্তার (স্টাফ রিপোর্টার , দৈনিক দেশের খবর, জামালপুর), অর্থ সম্পাদক এম. ইদ্রিস আলী (বার্তা সম্পাদক, দৈনিক ব্রক্ষপুত্র এক্সপ্রেস), সাংস্কৃতিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন (দৈনিক দেশের খবর, নান্দাইল, ময়মনসিংহ), দপ্তর সম্পাদক শামীম আহমেদ ( দৈনিক এদিন, ফুলবাড়িয়া, ময়মনসিংহ), তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক ইব্রাহীম মুকুট ( দৈনিক এশিয়া বার্তা, ময়মনসিংহ), প্রশিক্ষণ সম্পাদক কারী সুলতান আহমেদ ( দৈনিক জাহান), সমাজ কল্যাণ সম্পাদক হোসাইন আহমেদ সুলভ (ময়মনসিংহ জেলা প্রতিনিধি, বাংলাদেশ বুলেটিন), পাঠাগার সম্পাদক ফজলুল হক ( দৈনিক শতাব্দীর কণ্ঠ, গফরগাঁও, ময়মনসিংহ), সদস্যরা হলেন যথাক্রমে মাজহারুল আজাদ বুলবুল (জেলা প্রতিনিধি এশিয়ার বাণী), এটিএম সাইদুর রহমান (বার্তা সম্পাদক, দৈনিক দেশের খবর), ছৈয়দ তরিকুল্লাহ আশরাফি (হালুয়াঘাট, ময়মনসিংহ), এস এইচ কাইয়ুম (দৈনিক জনতা, ঈশ্বরগঞ্জ), তৌকির আহমেদ শাহীন ( ডেইলি অবজারভার, তারাকান্দা), মোঃ কাবর উদ্দিন ( দৈনিক জনতা, ধোবাউড়া), জালাল উদ্দিন মন্ডল ( আজকের ময়মনসিংহ, নান্দাইল), এডভোকেট মাহবুবুল আলম খান ( দৈনিক জনতা, ময়মনসিংহ), আব্দুল কাদের জিলানি ( দৈনিক জনতা, ত্রিশাল), কামরুল হুদা বাবলু ( িৈনক বাংলার খবর, ময়মনসিংহ), রিনা হায়াৎ ( দৈনিক জনতা, কলমাকান্দা, নেত্রকোনা), মোঃ আল আমীন ( দৈনিক বাংলা, ফুলবাড়িয়া) ও মোঃ ফয়জুর রহমান, ফুলবাড়িয়া।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
