মোঃ মোশারপ হোসেন সেলিম রাঙামাটি—299 নং আসনে রাঙ্গামাটি থেকে 11 দলীয় জোট ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুনুল হক সাহেবের মনোনীত প্রার্থী হিসেবে আমাকে রাঙ্গামাটিতে মনোনয়ন দিয়েছে, মনোনয়ন দেওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় গণসংযোগ করে যাচ্ছি যার কারণে আমরা যথেষ্ট পরিমাণ সাড়া পাচ্ছি বিশেষ করে পাহাড়িদের সাথে আমি কথা বলতেছি তাছাড়া অনেক পাহাড়ে আমাকে এই জন্য ভালোবাসে আমার জন্মস্থান এখানে এবং আমার আব্বার জন্মস্থান এখানে এক কথায় বলতে বলে পুরাতন রাঙ্গামাটির বাসিন্দা আমাদেরকেই বোঝায় সেহেতু পাহাড়িদের যথেষ্ট পরিমাণ সারা পাচ্ছি এবং পাহাড়েরাও বলতে চায় তারা নতুন কিছু চাই তারাও পরিবর্তন চাই যার কারণে আমি বিভিন্ন জায়গায় যায় বিশেষ করে আমার পাহাড়ি ভাইদের সমর্থন আমি পাচ্ছি, কিছুদিন আগেও জুড়াইছড়িতে আমাকে ২০০/২৫০ জন পাহাড়ি ফুলের মালা দিয়ে সমর্থন জানিয়েছে। আমার মতে আমি যেহেতু রাঙ্গামাটির ছেলে এবং 11 দলীয় সমর্থিত জোট যদি রাঙ্গামাটি বাঁশির সমর্থনে সংসদে যাই তাহলে পার্বত্য এলাকার যে বড় সমস্যা আছে ভূমি সমস্যা, এই সমস্যাটা আমি সবার সাথে মতামতের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করব। যেহেতু আমাদের এখানে 14 টা উপজাতীয় গোষ্ঠী রয়েছে বা বসবাস করছে তাই সবার সম্মতিক্রমে এই সমস্যার সমাধান করা হবে। দ্বিতীয়ত যেটা করা হবে সেটা হচ্ছে স্বাস্থ্য সেবা আমরা উন্নত করাতে কি কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সে ব্যবস্থাপনা গ্রহণ করবে। তৃতীয়ত হচ্ছে শিক্ষা ক্ষেত্রে, পার্বত্য এলাকার মধ্যে শিক্ষার দিক দিয়ে আমাদের একটি জনগোষ্ঠী অনগ্রসর, সেই জনগোষ্ঠীকে শিক্ষার আলোতে আলোকিত করতে হবে, আর একটা বিষয়ে আমি খেয়াল করলাম যে যে এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই সেই এলাকাতে বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে হবে, যেখানে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জেলায় উন্নয়নের জোয়ার বয়ে আছে সে হিসেবে রাঙ্গামাটিতে তেমন উন্নয়ন হয়নি। পাশাপাশি সম্প্রদায়িক সম্প্রীতি আমি চাই রাঙ্গামাটিতে পাহাড়ে বাঙালি সবাই একসাথে মিলে মিশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা বসবাস করবো। এগুলো হচ্ছে আমার মূল টার্গেট। আমি চাইনা পার্বত্য এলাকার মধ্যে হিংসা হানি মারামারি হিংসা বিদ্বেষ সন্ত্রাসী কার্যক্রম চলুক।
বেকারত্ব
বেকারত্বের বিষয় আমি চাই যেমন আমাদের রাঙ্গামাটি থেকে ফল ফলাদি প্রচুর পরিমাণে অন্য জেলায় যাচ্ছে , আমি চাই রাঙ্গামাটিতে হিমাগার এবং বিভিন্ন জুস ফ্যাক্টরি স্থাপন করা, এই ফ্যাক্টরি গুলো যদি আমরা রাঙ্গামাটিতে স্থাপন করতে পারি তাহলে সে ক্ষেত্রে রাঙ্গামাটি থেকে বেকারত্ব দূর হবে, অর্থাৎ কর্মসংস্থান তৈরি করা, যত বেশি কর্মসংস্থান করবো তত বেশি বেকারত্ব দূর হবে। আগের সরকার করে নাই সেটা তাদের ব্যর্থতা, ফেসিস্ট সরকার যাওয়ার পর থেকে আমার মাথায় এটাই আসছে যে যত বেশি কর্মসংস্থান করতে পারব তত বেশি বেকারত্ব দূর করতে পারব, বিশেষ করে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ তৈরি করতে পারলে বেকারত্ব দূর করতে পারবা।
শান্তি চুক্তি
গত 24 এ গণঅভ্যুত্থানের পরে তিনি বাংলাদেশ থেকে পালিয়েছে পালিয়ে গিয়েছে ধরতে গেলে কিন্তু তিন যখনই পালিয়ে গেছে সে তো শান্তি চুক্তি আর থাকছে না, তারপরেও আমি এ ব্যাপারে সবার সাথে বসে আলোচ আলোচনার মাধ্যমে কি করা যায় সিদ্ধান্ত নিব।
গণভোট
যাদের ত্যাগের কারণে শহীদদের কারণে এই দেশ স্বাধীন হয়েছে, এখনো অনেক জুলাই যোদ্ধা আছেন যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে এবং কিছু জুলাই যোদ্ধা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আজকে কিন্তু দেশ তাদের কারণে স্বাধীন হয়েছে, আমি চাই এই জুলা যোদ্ধাদের অবদানের স্বীকৃতি হিসেবে এবং আগামী বাংলাদেশকে এগিয়ে নিতে গণভোটে সবাই যেন হা ভোটে ভোট দেয়
ইউ পিডিএফ জেএসএস চাঁদাবাজি
ইউ পিডিএফ জেএসএস যে চাঁদাবাজি করে সবাই জানে, আমি যদি জয়যুক্ত হতে পারে আমি তাদের সাথে এবং সরকারের সাথে সমাধানের চেষ্টা করব আলাপ আলোচনার মাধ্যমে, এরপরও যদি সমাধান না হয়, দেশ প্রেমিক সেনাবাহিনী সহ প্রশাসনের উদ্বোধনা কর্মকর্তাদের নিয়ে চাঁদাবাজি বন্ধের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
