এম এ রাশেদ চৌধুরী: চট্টগ্রাম জেলার
আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ককে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ১ হাজার ১৮৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িতব্য এই প্রকল্পের আওতায় সড়কের উভয় পাশে ৩৫ ফুট করে মোট ৭০ ফুট জায়গা অধিগ্রহণ করা হবে। প্রকল্পের মাধ্যমে আনোয়ারা থেকে চকরিয়া পর্যন্ত প্রায় ৫৮ দশমিক ২০ কিলোমিটার সড়ক প্রশস্ত ও আধুনিকায়ন করা হবে।
দীর্ঘদিন ধরে দক্ষিণ চট্টগ্রামের মানুষের অন্যতম দাবি ছিল এই গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন। প্রকল্পটি অনুমোদন পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে। পাশাপাশি বাণিজ্য, শিল্প, পর্যটন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
এদিকে, স্থানীয় জনগণ দ্রুত প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন, যাতে জনগণ এর সুফল দ্রুত ভোগ করতে পারেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
