দেওয়ানগঞ্জে ভ্রাম্যমান আদালতের ১৩ শত টাকা জরিমানা

  জামালপুর জেলার দেওয়ানগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। ১ ফেব্রয়ারী সোমবার বিকালে ৪ টা থেকে সন্ধ্যা  ৬ টা পর্যন্ত  এ অভিযান পরিচালনা করা হয়। মাস্ক পরিধান না করে ঘুরে বেড়ানোয় দায়ে  চারটি মামলা দেওয়া হয় এবং ১৩ শত টাকা জরিমানা করা হয় । অভিযানে দেওয়ানগঞ্জ   বাজারের সড়ক দখল করে বিভিন্ন অস্থায়ী দোকান সরিয়ে দেওয়া হয়। পার্কিং স্থান দখলমুক্ত করার বিষয়ে দোকানদারদেরকে সচেতন করেন অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ। তিনি জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবেই এই অভিযান চলছে যা অব্যাহত থাকবে। এ সময় তার সাথে ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলার     কালের কন্ঠের প্রতিনিধি তারেক মাহমুদ, দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ, এমটিভি প্রতিনিধি রিয়াদ হাসান, পল্লীর আলো প্রতিনিধি এস এম দেলোয়ার প্রমুখ।