স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরে সরকারী কোষাগার থেকে ভুয়া বিল ভাউচার মাধ্যমে ২ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৪২৮ টাকা আত্মসাতের মামলায় দুই সরকারী কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় কোতয়ালী থানা পুুলিশ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করেছেন । আটক দুই সরকারী কর্মকর্তা হল আমিরুল ইসলাম (৩৪) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যাশ সরকার পদের কর্মরত। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার আস্করপুর ডাকঘরাধীন মাটি কোমরা গ্রামের আরশাদ আলীর ছেলে। তিনি বর্তমানে দিনাজপুর সদরের ৮নং উপশহর এ/পি ৮ নং ব্লকে বসবাস করছেন। মাহাফুজুর রহমান (৪২) দিনাজপুর জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসে অডিটর পদে কর্মরত রয়েছেন। তিনি দিনাজপুর জেলা সদরের কসবা গ্রামের হামিদুর রহমানের ছেলে। মামলার এজাহার সুত্রে জানা গেছে, ইলেকট্রনিক্স ডিভাইজ ব্যবহার করে গত ২০১৯ সাল থেকে ২০২১ সালের ৩১ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন দিনের বিভিন্ন সময়ে ভুয়া বিল ভাউচার তৈরী প্রস্তুত ও প্রভাব খাটিয়ে জালিয়াতি করে জাল ভাউচারকে খাঁটি হিসাব করে বাংলাদেশ সরকারের ২ কোটি ১৯ লক্ষ ৬৯ হাজার ৪২৮ টাকা আত্মসাৎ করে। গত সোমবার রাতে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন ধারায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম। সেই মামলার প্রেক্ষিতে পুলিশ রাতেই তাদেরকে গ্রেপ্তার করেছেন। মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
