রুপান্তর বাংলা ,স্টাফ রিপোর্টার: বান্দরবান চাউল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে দশম বার্ষিক পবিত্র সিরাতুন্নবী (সাঃ) মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদে আছর হইতে রাত সাড়ে ১২টা পর্যন্ত এই মাফিল চলে। বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেইটে মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধানওয়ায়েজিন হিসেবে দিক নির্দেশনামূলক হেদায়তী নচিহ্নতমূলক ইসলামী আলোচনা করেন করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন চট্টগ্রাম আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের সম্মানিত খতীব আওলাদে রাসুল (সাঃ) আল্লামা হযরত মাওলানা আলহাজ ছাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আলমাদানী।
মাহফিলে বিশেষ ওয়ায়েজিন হিসেবে পবিত্র কোরআন হাদীস ও রাসুল (সাঃ) জীবনীর উপর গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা করেন
মাওলানা মুহাম্মদ মুনীরুল আলম, প্রিন্সিপাল সাতকানিয়া আলি এম.ইউ ফাজিল মাদ্রাসা ও খতিব বাঘঘোনা ছিদ্দিকীয়া জামে মসজিদ লালখান বাজার চট্টগ্রাম।
মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন
বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলাউদ্দিন ইমামী, বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বান্দরবান জজ কোট জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা মুজিবুল হক, বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক ও ডিসি কোর্ট জামে মসজিদ খতিব মাওলানা বদিউল আলম।
এছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমীর ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদ্য সাবেক সদস্য এডভোকেট মোহাম্মদ আবুল কালাম,আল ফারুক ইনস্টিটিউট এর প্রিন্সিপাল মো: আমিন উল্লাহ,মাওলানা আলীআকবর,মাওলানা নুর মুহাম্মদ’সহ স্থানীয়অন্যান্য ওলায়ে একরাম গণ।
মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বান্দরবান চাউল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উপদেষ্টা আলহাজ্ব আবুল কাশেম সাওদাগর, উপদেষ্টা আব্দুল হাকিম,কাদের সাওদাগর। এছাড়াও মাহফিলে সার্বিক সহযোগিতা ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পবিত্র সিরাতুন্নবী (সাঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও বান্দরবান চাউল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃএর সভাপতি মোহাম্মদ আলী,(প্রকাশে চাউল আলী),সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওসমান, সমিতির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সমিতির অর্থ সম্পাদক মোঃ আমিন মস্টার,সমিতির আহামদ কবির, মো:ফরিদ ‘সহ অন্যান্য চাউল ব্যবসায়ী সদস্যরা এবং ইসলাম প্রিয় যুবকের দল।
মাহফিলে বক্তারা বলেন ইসলাম একটি শান্তির ধর্ম। আসুন আমরা সকলে আল্লাহর হুকুম আহকাম ও রাসুল (সাঃ) এর তরীকা মতে আমাদের জীবনগড়ি, তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাবো। যারা মাহফিলের আয়োজন করেছেন এবং যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য সর্বপরি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন আওলাদে রাসূল (সাঃ) আল্লামা হযরত মাওলানা আলহাজ্ব ছাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী, আল্ মাদানী। এবং হুজুর হিজফুল কোরআন কমপ্লেক্স বান্দরবান এর পাঁচ জন হাফেজ কোরআনের মাথায় পাগড়ী পরিয়েদেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
