ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি ১৭ জানুয়ারি : শনিবার বিকাল সাড়ে চারটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ছয় তলায় একটি ষ্টোর রুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে সোয়া পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক ভাবে জানা যায় হাসপাতালের রোগিদের জন্য আনা কিছু ম্যাট্রেস ৬ তলা ভবনের একটি ষ্টোর রুমে রাখা হয়। সেখান থেকে আগুনে সূত্রপাত হয়। আগুন লাগার খবর পাওয়ার পর সদর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের ২টি ইউনিট ও ত্রিশাল থেকে ২টি ইউনিট একযোগে আগুন নেভানোর কাজ শুরু করে। বিকাল সোয়া পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পর পরই রোগিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঐ ভবন থেকে রোগিদের মেডিসিন বিভাগে স্থান্তর করা হয়েছে। হাসপাতালে সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ মাঈন উদ্দিন জানান নতুন ভবনের ৬ তলার একটি ষ্টোর রুমে রোগিদের জন্য ম্যাট্রেস রাখা হয়েছিল সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন জানান আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত করে আগুন লাগার কারণ বেরিয়ে আসবে।