মুক্তাগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল

ময়মনসিংহ প্রতিনিধি ঃ ময়মনসিংহের মুক্তাগাছায় সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন গত শনিবার বাদ মাগরিব এ অনুষ্ঠানের আয়োজন করে। খেরুয়াজানী ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে এ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাবলু অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব এ এস এম জাকারিয়া হারুন, সাবেক সংসদ সদস্য এডভোকেট আবু রেজা ফজলুল হক বাবলু। আলোচনা সভায় প্রধান অতিথি ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বিএনপি মনোনীয়ত এমপি প্রার্থী মোঃ জাকির হোসেন বাবলু বলেন বিগত ১৭ বছর আওয়ামী ফেসিস্ট শাসনে দেশের অর্থ লুট করে বিদেশে পাচার করে এবং ভারতীও আদিপত্য বিস্তারের মাধ্যমে দেশকে পঙ্গু করে দিয়েছে। দেশের সাধারণ মানুষ প্রকাশ্যে মুখ খোলে কথা বললেই তাদেরকে গুম, খুন করা হতো। এখন ফেসিস্ট বিদায় হয়েছে বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ এর ভাগ্যে উন্নয়নে কাজ করে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে কৃষি উন্নয়ন কাজে অগ্রগতির জন্য কাজ করে যাবে। তাছাড়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করবে। আলোচনা অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।