চট্টগ্রাম সংবাদদাতা —বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম মহানগর অধীন পাঁচলাইশ থানা শাখার সাবেক সি: যুগ্ম আহ্বায়ক মোঃ সবুজের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে জারিকৃত বহিষ্কারাদেশ বাতিল করে তাঁকে সাংগঠনিকভাবে পুনরায় স্বীকৃতি প্রদান করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোঃ সবুজ দলের জন্য ত্যাগ, সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। একজন ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলনমুখী নেতা হিসেবে তিনি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপকভাবে পরিচিত। ২১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত কেন্দ্রীয় কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের প্রেক্ষিতে ও সার্বিক বিষয় পর্যালোচনা করে মোঃ সবুজের বহিষ্কার আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে তাঁর ওপর আরোপিত সকল সাংগঠনিক বাধা-বিধিনিষেধ প্রত্যাহার করা হয়।
বহিষ্কার আদেশ প্রত্যাহারের খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে মোঃ সবুজ তাঁর সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও অভিজ্ঞতার মাধ্যমে স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন। কাজী আব্দুল্লাহ-আল-মামুন
দফতর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা)
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
