জাহাঙ্গীর হোসেন—–জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনী প্রচারণায় চট্টগ্রাম ৮ আসন এলাকা হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ
শেকড় গেঁড়ে শক্তপোক্ত হয়েছে এখন দলটি।
নির্বাচন উপলক্ষে দলের পূর্বেকার নেতাকর্মীদের মাঝে ইতিবাচক পরিবর্তনের প্রভাব এখন চোখে পড়বার মতো।
এরফলে দলে আগের তুলনায় সমর্থন বেড়েছে দশগুণ বলে মনে করেন নেতাকর্মীরা। নিজ দলের প্রতীক হাতপাখা এবং প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসবার দৃঢ় প্রত্যয় নিয়ে নিরলসভাবে দিনরাত পরিশ্রম করছেন চট্টগ্রাম ৮ আসনের আওতাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
প্রতিদিনের ধারাবাহিকতায় ৮ জানুয়ারী রবিবারেও বিকেল তিনটে হতে রাত আনুমানিক সাড়ে আটটা পর্যন্ত নগরীর বায়েজিদ থানাধীন ২নং জালালাবাদ, ৭নং ৩নং ওয়ার্ডের আতুরার ডিপো, আমীন জুটমিল এবং রৌফাবাদ এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ চালায় দলটি।
এসময় জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দল, ইসলামী আন্দোলন বাংলাদেশের, চট্টগ্রাম ৮ আসন হতে মনোনীত প্রার্থী, এইচ এম নূরুল আলমের নেতৃত্বে একটি বিশাল মিছিল পরিচালনা করা হয়।
এতে প্রায় অর্ধ সহস্রাধিক লোকসমাগমের মাধ্যমে, চট্টগ্রামের প্রাচীনতম ঐতিহ্যবাহি এলাকা আমীন জুটমিল কলোনি, মোহাম্মদ নগর, রৌফাবাদ এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালানো হয়।
এসময় হাতপাখা প্রতীক উঁচিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে, মদিনার ইসলাম প্রতিষ্ঠায় জনগণের মুখোমুখি ইসলামের দাওয়াত দেন দলটি।
এছাড়া ইসলামের নামে যারা উগ্রবাদ ছড়িয়ে, সহজসরল ধর্মপ্রাণ মুসলমানদের সাথে, ইসলামের কথা বলে ধোঁকা বাজি করেছেন এবং প্রকৃত ইসলামের পথ থেকে তাদেরকে সরিয়ে, কোরআন সুন্নার বিপক্ষে দাঁড় করিয়েছেন তাদের বিচার এই বাংলার মাটিতে আল্লাহ একদিন করবেন।
এভাবেই সিটি কর্পোরেশন ৭নং ওয়ার্ড এলাকার আমিন কলোনি, মোহাম্মদ নগর, শান্তিনগর এবং ৩নং ওয়ার্ড এলাকার রৌফাবাদ কলোনি ও কুঞ্জ ছায়া এলাকার গুরুত্বপূর্ণ বাইপাস সড়কগুলো প্রদক্ষিণ করে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সময় রৌফাবাদ এলাকার হাটহাজারী সড়কে এসে ওইদিনের গণসংযোগের সমাপ্তি টানা হয়।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
