মুক্তাগাছায় যৌথবাহিনির মহড়া অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় যৌথবাহিনীর মহড়া সোমবার সকাল ১১ টায় স্থানীয় সরকারি আরকে উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। মহড়া পরিচালনা করেন মুক্তাগাছা ক্যাম্প কমাণ্ডার মেজর তারেক আজিজ। যৌথ বাহিনীর মহড়ায় সেনা, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন। যৌথ মহড়ায় উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণচন্দ্র, সহকারী কমিশনার ভূমি লুবনা আহমেদ লুনা, মুক্তাগাছা থানার ওসি তদন্ত জুলুস খানসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।